
নবনির্বাচিত সংসদ সদস্য ডক্টর রফিকুল ইসলাম হিলালী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দুয়া শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ সকালে আয়োজিত এ কর্মসূচিতে তিনি বিনম্র কৃতজ্ঞতায় শহীদদের স্মরণ করেন এবং বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগ বাঙালি জাতিসত্তার চিরন্তন প্রেরণা। তাদের রক্তের বিনিময়ে অর্জিত মাতৃভাষার মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় কেন্দুয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কেন্দুয়া মুক্তিযোদ্ধা সংসদের সদস্যবৃন্দ, কেন্দুয়া থানা পুলিশ, উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী, কেন্দুয়া প্রেস ক্লাবের সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও নীরবতা পালন করা হয়।