মহানবী (সা.)-এর জন্মদিন উপলক্ষে ছুটির ঘোষণা দিয়েছে আরব আমিরাত। আগামী ২১ অক্টোবর সরকারি-বেসরকারি ক্ষেত্রে ছুটির ঘোষণা দিয়েছে দেশটি। সরকারি মানবসম্পদ বিভাগের ফেডারেল অথরিটির সূত্রে দেশটির বার্তা সংস্থা এ খবর জানায়।
প্রতি বছর ১২ রবিউল আউয়াল মহানবী (সা.)-এর জন্মদিন হিসেবে পালিত হয়। হিজরি বর্ষপঞ্জির তৃতীয় মাস রবিউল আউয়ালের ১২ তারিখ মহানবী (সা.)-এর জন্মদিন উপলক্ষে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অনেক দেশে সরকারি-বেসরকারি ক্ষেত্রে ছুটি থাকে।
সাধারণত আমিরাতে সরকারি-বেসরকারি উভয় ক্ষেত্রেই সরকারি ছুটি উপভোগ করা হয়। বেসরকারি ক্ষেত্রে মহানবী (সা.)-এর জন্মদিনের ছুটির দিনটি আনুষ্ঠানিকভাবে সুনিশ্চিত করা হয়।
সূত্র : খালিজ টাইমস
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051