মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করে ইরানে ফাঁসির দণ্ডে দণ্ডিত হয়েছেন দুজন। বৃহস্পতিবার ইরানে আদালত ধর্মবিদ্বেষ বা ব্লাসফেমির অভিযোগ এনে এ দণ্ডাদেশ দেন।
হিউম্যান রাইটস নিউজ এজেন্সির বরাত দিয়ে আরব নিউজ জানায়, সার্কাজি প্রদেশের আরাক শহর থেকে আটক ওই দুজনের বিরুদ্ধে মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করায় আদালত তাদের বিরুদ্ধে ধর্মবিদ্বেষের অভিযোগ আরোপ করে। ইরানে ধর্মবিদ্বেষে অভিযুক্ত হলে আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রয়েছে।
গত বছরের জুন মাসে আটক করে জেলহাজতে রাখা হয় তাদের। এদের একজনের নাম ইউসুফ মেহেরদাদ। তিনি তিন সন্তানের জনক। আরেকজনের নাম জানা যায়নি।
গত সপ্তাহে প্রকাশিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্টে বলা হয়, ২০২০ সালে ইরানে কমপক্ষে ২৪৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051