1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মহাকাশ থেকে ভোট দিলেন নভোচারী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০ ২:২৯ pm

আর এক সপ্তাহ পেরোলেই মার্কিন নির্বাচন। এরই মধ্যে আগাম ভোট দিয়েছেন প্রায় সাড়ে ৫ কোটি ভোটার। এবার মহাকাশ থেকে মার্কিন নির্বাচনে ভোট দিলেন এক নভোচারি। আন্তর্জাতিক স্পেস স্টেশনের বুথে ভোট দিয়েছেন মহাকাশচারী কেট রুবিনস। পরে ভোটদানের একটি ছবি নাসা তাদের ভেরিফায়েড টুইটারে পোস্ট করেছে।

দুই রুশ মহাকাশচারীর সঙ্গে ১৪ অক্টোবর আন্তর্জাতিক স্পেস স্টেশনে গিয়েছেন কেট। ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পরে তিনি সেখানে থেকে ফিরবেন। তাই স্পেস স্টেশন থেকেই তিনি ভোট দিয়েছেন। নাসার তরফে যে ছবিটি প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, স্পেস স্টেশনের ভিতর একটি ভোটিং বুথ তৈরি করা হয়েছে। তার বাইরে দাঁড়িয়ে রয়েছেন কেট।

ভোট দেওয়ার জন্য ইমেইলে একটি ফর্ম পাঠানো হয়। সেটি পূরণ করে ফেরৎ পাঠান কেট। সেখানে আবার ঠিকানার কলামে লেখা হয় ‘লো আর্থ অরবিট’। তবে এটাই প্রথম বার নয় এর আগেও ২০১৬ সালে কেট আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে ভোট দিয়েছিলেন। মহাকাশ থেকে এই ভোটাধিকার প্রয়োগের আইন যুক্তরাষ্ট্রে পাস হয় ১৯৯৭ সালে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ