নারায়ণগঞ্জের ফতুল্লায় তল্লা চামার বাড়ি বাইতুল সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা তদন্তে ৩টি পৃথক কমিটি করা হচ্ছে। ফায়ার সার্ভিস, তিতাস ও জেলা প্রশাসনের পক্ষ থেকে এ তিনটি আলাদা তদন্ত কমিটি করা হচ্ছে।
উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এশার নামাজে সময় তল্লা চামার বাড়ি বাইতুল সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় দগ্ধ ৪০ জনের মধ্যে ৩৭ জনকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে শনিবার সকাল পর্যন্ত মসজিদের মুয়াজ্জিনসহ ১২ জন মারা গেছেন। চিদিৎসাধীন বাকি ২৫ জনের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051