নীলফামারীতে মশক নিধন কর্মসুচী শুরু হয়েছে ‘নীলফামারী পৌরসভা’র উদ্যোগে।
সোমবার বিকেলে(০১মার্চ) শহরের পিটিআই মোড়ে এর উদ্বোধন করেন নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ।
এ সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী তারিক রেজা, সচিব মশিউর রহমান, প্যানেল মেয়র ঈসা আলী, কাউন্সিলর বাদশা আলমগীর, কাউন্সিলর কলিম উদ্দিন, স্বাস্থ্য পরিদর্শক মরতুজ আলী উপস্থিত ছিলেন।
উদ্বোধনী প্রাঙ্গণে পিটিআই মোড় থেকে আনন্দবাবুর পুল সড়কের ড্রেনে নিজ হাতে ফগার মেশিন নিয়ে মশক নিধন কর্মসুচীর উদ্বোধন করেন মেয়র দেওয়ান কামাল আহমেদ।
নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, মশার বংশবৃদ্ধি রোধ এবং মশক নিধনে কার্যকরী উদ্যোগ নেয়া হয়েছে অন্যান্য বছরের মত এবারো।
পৌরসভা করবে কিন্তু পাশাপাশি নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পৌরবসীর সহযোগীতা প্রয়োজন। তাহলে মশার উৎপাত কমবে এবং ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব হবে ।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051