রুশ সরকার মরিয়া হয়ে উঠেছে এবং ইউক্রেনে হাজার হাজার সৈন্য হারিয়ে বলে মন্তব্য করেছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এর আগে টুইটারে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ইউক্রেন যুদ্ধে রাশিয়া ‘ক্লান্ত’ হয়ে পড়েছে। সেই মন্তব্যের সঙ্গে সুর মিলিয়েছেন ব্রিটেনের এমআই৬ বিদেশি গোয়েন্দা সংস্থার প্রধান রিচার্ড মুর। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে রিচার্ড মুর নিজের এই মনোভাব জানান।
এদিকে, ইউক্রেনে যুদ্ধ করতে হাজার হাজার ভাড়াটে যোদ্ধা রিক্রুট করছে রাশিয়া। প্রশিক্ষণ দিয়ে তাদের ইউক্রেন পাঠানো হচ্ছে।
মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আরও ৩০ হাজার ভাড়াটে যোদ্ধা ইউক্রেনে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে রাশিয়া।
এ জন্য নতুন ব্যাটালিয়ন তৈরি করা হচ্ছে। নতুন এসব ব্যাটালিয়ন পাঠানো হবে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে।
রাশিয়াজুড়ে অসংখ্য ভ্রাম্যমাণ রিক্রুটিং সেন্টারের মাধ্যমে ভাড়াটে যোদ্ধা সংগ্রহ করা হয়েছে।
এসব যোদ্ধাদের ক্ষেত্রে সামরিক কোন অভিজ্ঞতার প্রয়োজন হয় না। স্বেচ্ছাসেবী এসব যোদ্ধাদের বেশিরভাগই মোতায়েন করা কবে রাশিয়ার নিয়ন্ত্রণে নেওয়া ইউক্রেনের দোনবাস এলাকায়।
তারা মূলত রুশ সেনাদের সহায়তাকারী বাহিনী হিসেবে কাজ করবে।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051