1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ময়মনসিংহে মাইক্রোবাসের ধাক্কায় বউ-শাশুড়ি নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩ ৯:৫০ am

ময়মনসিংহের নান্দাইল উপজেলার অরণ্যপাশা এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় বউ ও শাশুড়ি নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও এক শিশু।

সোমবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার অরণ্যপাশা পুর্বপাড়া এলাকার আব্দুল হেকিমের স্ত্রী জহুরা খাতুন (৫৫) ও তার পুত্রবধূ বৃষ্টি আক্তার (২৪)।

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউর রহমান এ তথ‍্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যায় অরণ্যপাশা এলাকায় দ্রুত গতির একটি মাইক্রোবাস পেছন থেকে ধাক্কা দিলে অটোরিকশা থেকে দুই নারী ও এক শিশু ছিটকে রাস্তায় পড়ে যায়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই দুই নারীকে মৃত ঘোষণা করেন। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুই নারী সম্পর্কে বউ ও শাশুড়ি। এ ঘটনায় আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ