
জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধি: সদ্য উদযাপিত শারদীয় দুর্গোৎসবে দেশের বিভিন্ন জেলায় মন্ডপ-মন্দিরে হামলা, প্রতিমা ভাংচুর,লুটপাট ও বসতবাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে গণঅনশন, গণঅবস্থান ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ সৈয়দপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শনিবার ২৩ অক্টোবর সকাল ১১ টা থেকে দুপুর ১২ পর্যন্ত সৈয়দপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তব্য দেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক যোগেন্দ্র নাথ রায়, পৌর শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক গোপাল চন্দ্র রায়, পূজা উদযাপন পরিষদ সৈয়দপুর উপজেলা শাখার আহবায়ক শিল্পপতি রাজকুমার পোদ্দার রাজু, সদস্য সচিব ক্ষিতিশ চন্দ্র রায়, নির্বাহী সদস্য মৃণাল কান্তি দাস মিন্টু, সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির সদস্য রতন কুমার সরকার ও সৈয়দপুর কেন্দ্রীয় শ্মশান কমিটির সভাপতি বিকাশ পোদ্দারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে ৭২ সালের সংবিধান পূনঃপ্রতিষ্ঠা ও সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্ববায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস