রাজধানীর পল্লবীর সাগুপ্তা সড়কে পার্কিংয়ে থাকা ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিস নামের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051