হবিগঞ্জ সদর উপজেলার আষেড়া গ্রামে পাঁচ পীরের মাজারের ওরসে দুর্বৃত্তের হামলায় আফজাল চৌধুরী (৩৫) নামে এক ব্যক্তি নিহত ও ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত তিনজনকে সিলেট ও ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। রোববার (১০ জানুয়ারি) মধ্যরাতে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, গতকাল রোববার সদর উপজেলার আষেড়া গ্রামে পাঁচ পীরের মাজারে বাৎসরিক ওরস ছিল। এ উপলক্ষে বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার ভক্ত মেলা প্রাঙ্গণে জড়ো হয়। রাত প্রায় দেড়টার দিকে একই গ্রামের একদল দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওরসে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই মারা যান ফান্দ্রাইল গ্রামের জামাল মিয়া চৌধুরীর পুত্র আফজাল চৌধুরী।
এতে আহত হয় আরো ২০ জন। আশঙ্কাজনক অবস্থায় উজ্জল, তিতু মিয়া ও রিপন চৌধুরীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও আহত সজল চৌধুরী, বেলাল চৌধুরীসহ ১০ জনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় পণ্ড হয়ে যায় ওরস। এ সময় ওরসে আসা কয়েকটি কাফেলা ব্যাপক ভাঙচুর করা হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আজ সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051