রাজধানীর ওয়ারী পুলিশ ফাঁড়ির বিপরীত দিকের ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার দিবাগত রাত ২ট ৪০ মিনিটে ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ঢাকা) মো. আক্তারুজ্জামান। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তিনি বলেন, পাশের একটি ট্রান্সফরমার ব্লাস্ট হলে আগুনের সৃষ্টি হয়। সেখান থেকে বেবিশপ নামের দোকানে আগুন লাগে। প্রথম ও দ্বিতীয় তলায় ছিল বেবিশপ শোরুম। এর ওপরের তলার ফ্লাটগুলো ছিল আবাসিক।
এর আগে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, রাত ১টা ৫৫ মিনিটে ওয়ারী পুলিশ ফাঁড়ির বিপরীত দিকের ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
তিনি বলেন, সোমবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। রাত ২টায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ শুরু করে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051