
মধুরামপুর দোলাপাড়া বধ্যভূমিতে শহীদদের স্মৃতিচারণ, পুস্পমাল্য অর্পন, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে বধ্যভূমি চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তারাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আনিছুর রহমান লিটন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আলমপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সরকার, সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মাস্টার, মোবাইল ফোনে বক্তব্য দেন পঙ্গু মুক্তিযোদ্ধা ডা: শাহজাহান মন্ডল (বাদশা), আলমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক দিপু, সাধারণ সম্পাদক সাঈদ মাস্টার, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক, আলমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রুবেল ও রায়হান সরকার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডা: শাহাব উদ্দীন মন্ডল ।
আলোচনা সভা শূরুর আগে শহীদদের রূহের মাগফেরা কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং পুস্পমাল্য অর্পন করা হয়। বধ্যভূমির সভাপতি ডা: শাহাব উদ্দীন মন্ডল ও সাধারণ সম্পাদক হাফিজ সরকারের সাবিক ব্যবস্থাপনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ১৯৭১ সালে ১৪ এপ্রিল ওই এলাকার উক্ত স্থানে ১০ ব্যক্তিকে গুলি করে হত্যা করে পাক বাহিনী। এতে গুলিবিদ্ধ অবস্থায় বেঁচে যান ডা: শাহজাহান মন্ডল (বাদশা)। ঘটনাস্থলে শহীদ হন ৯ জন। আর বাদশা পঙ্গু হয়ে এখনো বেঁচে আছেন। সরকারিভাবে এখনো শহীদ পরিবারের খোঁজ খবর নেওয়া হয়নি এবং তাদের পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়া হয়নি। অপরদিকে পঙ্গু মুক্তিযোদ্ধা বাদশারও খবর রাখেননি কেউ। সেই সাথে মেলেনি ভাতা। তাই এলাকাবাসীসহ সচেতন মহল শহীদ পরিবার পঙ্গু মুক্তিযোদ্ধার সরকারিভাবে তালিকা ভুক্তি ও আর্থিক সহায়তার দাবী জানিয়েছেন। বধ্যভূমিটি যখন দখল হতে চলেছে ওই সময় সাংবাদিক জয়নাল আবেদীন হিরো ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশ করেন। প্রতিবেদন প্রকাশের পর নজরে আসে জনপ্রতিনিধিসহ প্রশাসনের। এর তদন্তে আসেন একটি প্রতিনিধি দল। তদন্তে সততা পেয়ে এর উদ্বোধন করেন ওই সময়ের দায়িত্ব প্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান। তখন থেকে সরকারিভাবে প্রতিবছর ১৪ এপ্রিল অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। সরকারিভাবে কয়েক লাখ টাকা ব্যয়ে নির্মিণ করা হয় এ বধ্যভূমি।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস