1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মদপানে ১১ জনের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১ ১:৫০ pm

দেশে বিষাক্ত মদপানের কারণে কদিন ধরে বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু বগুড়াতেই মৃত্যু হলো ১১ জনের। আজ নতুন করে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই ৪ জনের মৃত্যু হয়।

মৃতরা হলেন- বগুড়া শহরের পুরান বগুড়া ঋষি পল্লীর প্রেমনাথ রবিদাস (৬০), শহরতলীর ফাঁপোড়ের রিকশা চালক জুলফিকার (৫২) ও নিশিন্দারা ধমকপাড়ার আলমগীর (৪০)। তবে আরেকজনের নাম জানা যায়নি।

এর আগে সোমবার (১ ফেব্রুয়ারি) ৭ জনের মৃত্যু হয় সেখানে। তারা হলেন- রাজমিস্ত্রী রমজান আলী, সুমন, চা বিক্রেতা সাজু, বাবুর্চি মোজাহার আলী, পলাশ, আলমগীর ও অটোচালক আব্দুল কালাম।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি রাতে পুরান বগুড়া, ভবের বাজার, কাহালু, ফুলবাড়ি ও কাটনারপাড়া এলাকায় আলাদা ঘটনায় তাদের মৃত্যু হয়।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ