1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মদপানে ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১ ৬:৩১ pm

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মদপানে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবুসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (৯ জানুয়ারি) ভোরে ঢাকায় বিভিন্ন ক্লিনিকে তাদের মৃত্যু হয়।

ওই ঘটনায় অসুস্থ হয়েছেন আরো ৬ জন। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বাবু একইসঙ্গে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারী ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের ছোট ভাই।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার (জানুয়ারি) রাতে কয়েকজন মদপান করে অসুস্থ হয়ে পড়েন। শুক্রবার (৮ জানুয়ারি) রাতে গুরুতর অসুস্থ হলে তাদের ঢাকার বিভিন্ন ক্লিনিকে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তোফাজ্জল ও মহসিনের মৃত্যু হয়। আর দুপুরে মালিবাগের একটি ক্লিনিকে মারা যায় বাবু।

তিনি আরও বলেন, ‘নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করলে জানায়, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। এজন্য তোফাজ্জল ও মহসিনের মরদেহ দাফন করে ফেলেছেন। তারা মদপানের বিষয়ে অস্বীকার করেন। আর জাহিদের মরদেহ জন্য ঢাকায় পুলিশ পাঠানো হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ