নেত্রকোনার মদন উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মুফতি আনোয়ার হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তালা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৮৩৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইক প্রতীক নিয়ে এম এ সোহাগ পেয়েছেন ৭৬৩৬ ভোট।
রির্টানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল লতিফ শেখ বুধবার (১৫ জুন) রাতে এ ফল ঘোষণা করেন। এবার উপজেলার ৪৫ কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয় সূত্র জানায়,২০১৯ সালের ১০ মার্চ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা তাঁতী লীগের সভাপতি তোফায়েল আহমেদ জয়ী হন। গত ইউপি নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য ২০২১ সালের ৭ ডিসেম্বর পদত্যাগ করেন। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান পদটি শূন্য হয়।১৫ জুন পুনরায় উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্টিত হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051