
রাজধানীর মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের সামনের ফুটপাত থেকে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪৫ বছর। তবে নাম জানা যায়নি।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানায় তিনি আর বেঁচে নেই। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি অতিরিক্ত গরমের কারণে হিট স্ট্রোক হতে পারে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা ওই ব্যক্তির নাম পরিচয় এখনো জানতে পারিনি। প্রযুক্তির সহায়তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051