বিয়ের অনুষ্ঠানে সাধারণ বর-কনে মঞ্চের নির্দিষ্ট আসনে বসে অতিথিদের স্বাগত জানান। তবে এই দম্পতি চেয়েছিলেন গতানুগতিকের চেয়ে ভিন্ন কিছু করতে।
তাই এক্সাভেটরে বসে অতিথিদের স্বাগত জানাচ্ছিলেন তারা। কিন্তু তাদের বিশেষ দিনটিকে আরও স্মরণীয় করার জন্য বোধহয় প্রকৃতির নিজস্ব পরিকল্পনা ছিল। তাই তো উঁচু এক্সাভেটর থেকে একেবারে ভূপাতিত হন ওই নবদম্পতি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ওই অভিনব পতনের ভিডিও ভাইরাল হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।
টুইটারে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা গেছে, খোলা জায়গায় আয়োজিত বিয়ের অনুষ্ঠানে এক্সাভেটরে বসে ওই দম্পতি অতিথিদের উদ্দেশে হাত নাড়ছেন।
কয়েক সেকেন্ড পরই ওই দম্পতি এক্সাভেটর থেকে নিচে রাখা টেবিলের ওপর পড়েন।
ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। অনেকেই এই ঘটনাকে নিছক মজা হিসেবে নিলেও কেউ কেউ এর বিপজ্জনক দিক তুলে ধরেছেন। এমন বিপজ্জনক স্টান্টের জন্য আয়োজকদের দুষছেন তারা।
এক নেটিজেন লিখেছেন, এটা ভীষণ বিপজ্জনক।
আরেকজন লিখেছেন, এপিক, ভাবছি এর পরে কী হতে পারে।
তবে ওই ভিডিওটি কবে কোথায় ধারণ করা হয়েছে তা জানা যায়নি।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051