1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

‘মজা খাওয়ানোর’ লোভ দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর আটক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০ ১:২১ pm

কিশোরগঞ্জ সদরে মজা খাওয়ানোর লোভ দেখিয়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইটভাটায় কাজ করা এক কিশোরের বিরুদ্ধে। ওই কিশোরকে (১৫) আটক করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলের এই ঘটনায় রাত ১১টার দিকে ওই কিশোরকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে বাড়ির পাশে খেলা করছিলো চার বছরের শিশুটি। এ সময় তাকে ডেকে নিয়ে ধর্ষণ করে কিশোরটি। মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গেলে কিশোরটি পালিয়ে যায়। মেয়েটিকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক মো. মিজানুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ এলাকায় অভিযান চালিয়ে কিশোরকে আটক করে। এ ঘটনায় কিশোরকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মেয়েটির বাবা থানায় মামলা করেছেন।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

মাসিক আর্কাইভ