প্রথম ১৩ মিনিটে গোল হলো না। তারপর যে শুরু হলো, আর থামলো না। গুনে গুনে মঙ্গোলিয়ার জালে ১৪ গোল দিল ‘এশিয়ার ব্রাজিল’খ্যাত জাপান। মঙ্গলবার বিশ্বকাপ বাছাইপর্বে শক্তিমত্তায় পিছিয়ে থাকা মঙ্গোলিয়াকে পেয়ে এমন ধ্বংসলীলা চালিয়েছে ব্লু সামুরাইরা।
দুই দলের মধ্যে শক্তির পার্থক্য র্যাংকিংয়েই স্পষ্ট। জাপান যেখানে ফিফা র্যাংকিংয়ে ২৭ নম্বরে, মঙ্গোলিয়ার অবস্থান সেখানে ১৯০তম। মাঠের ফুটবলেও পার্থক্যটা দেখা গেল পরিষ্কার।
বিশ্বকাপ বাছাইপর্বে ‘এফ’ গ্রুপে নিজেদের মাঠ ফুকু-আরি স্টেডিয়ামে মঙ্গোলিয়াকে ১৪-০ গোল উড়িয়ে দিয়েছে জাপান। ম্যাচে হ্যাটট্রিক করেন ইয়োয়া ওসাকা। এছাড়া দুটি করে গোল করেন সু ইনাজাকি, জুনিয়া ইতো এবং কায়োগো ফুরোহাসি।
মঙ্গোলিয়ার ফুটবল ইতিহাসে অবশ্য এটিই সবচেয়ে বড় পরাজয় নয়। ১৯৯৮ সালে উজবেকিস্তানের বিপক্ষে ১৫-০ গোলে হেরেছিল দলটি।
অন্যদিকে জাপানের ইতিহাসেও সবচেয়ে বড় জয় নয় এটি। চারবারের এশিয়ান চ্যাম্পিয়নরা ১৯৬৭ সালে ১৫-০ গোল উড়িয়ে দিয়েছিল ফিলিপাইনকে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051