পরিবার পরিজনসহ রাষ্ট্রপতি আবদুল হামিদের সহধর্মিণী শিক্ষাবিদ রাশিদা খানম বর্তমানে কক্সবাজার অবস্থান করছেন। মঙ্গলবার এক দিনের সফরে টেকনাফের প্রবালদ্বীপ সেন্টমার্টিনে ভ্রমণে যাচ্ছেন।
ওই দিন কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক দিয়ে টেকনাফ হয়ে সেন্টমার্টিনে যাওয়ার কথা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. পারভেজ চৌধুরী বলেন, মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদের সহধর্মিণী (ফাস্ট লেডি) শিক্ষাবিদ রাশিদা খানম টেকনাফ পৌঁছার পর বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর রেসকিউ বোটে করে সেন্টমার্টিন দ্বীপে যাবেন। তিনি ও সফর সঙ্গীগণ সেন্টমার্টিন দ্বীপে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর রেস্ট হাউস ‘কোরাল ভিউতে’ রাত্রিযাপন করবেন। বুধবার (২২ ডিসেম্বর) সেন্টমার্টিন দ্বীপ থেকে ফিরে টেকনাফ ত্যাগ করবেন। তার আগমন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থাসহ যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
সেন্টমার্টিন দ্বীপের ইউপি চেয়ারম্যান নুর আহমদ বলেন, রাষ্ট্রপতি আবদুল হামিদের সহধর্মিণী (ফাস্ট লেডি) শিক্ষাবিদ রাশিদা খানম সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণের আগমনে দ্বীপবাসী তথা পুরো টেকনাফবাসী ধন্য। তার আগমন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থাসহ যাবতীয় প্রস্তুতির বিষয়টি সরেজমিন পরিদর্শন করতে কক্সবাজার জেলা প্রশাসনের কর্মকর্তা, টেকনাফের ইউএনও, ওসিসহ পদস্থ কর্মকর্তাগণ সেন্টমার্টিন দ্বীপ ঘুরে গিয়েছেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051