বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর আওতাধীন সিলেট নগরীর কয়েকটি এলাকায় মঙ্গলবার কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে না।
সোমবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর কারণ হিসেবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে মেরামত ও সংস্কারের কথা।
বিজ্ঞপ্তিতে বলা হয়- জরুরি মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৩৩/১১ কেভি লাক্কাতুরা উপকেন্দ্র ও ৩৩/১১ কেভি আম্বরখানা উপকেন্দ্রের আওতাধীন কয়েকটি এলাকায় মঙ্গলবার সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এলাকাগুলো হলো- লাক্কাতুরা উপকেন্দ্রের আওতাধীন বড়বাজার ফিডারের খাসদবির প্রাইমারি স্কুল, ইসরাইল মিয়ার গলি, দারুস সালাম মাদ্রাসা রোড, বড় বাজার ও আশপাশ এলাকা এবং আম্বরখানা উপকেন্দ্রের আওতাধীন আম্বরখানা (আংশিক), মনিপুরি বস্তি, ফাজিলচিশত, সুবিদবাজার মিতালি গলি, জালালাবাদ, পিরমহল্লা (পূর্ব ও পশ্চিম), ঘূর্ণি আবাসিক এলাকা, দত্তপাড়া, আম্বরখানা কলোনি, মজুমদারি, সৈয়দ মুগনি, লেচুবাগানা, প্রভাতী, পীরমহল্লা, হাউজিং এস্টেটের একাংশসহ এর আশপাশ এলাকা।
সাময়িক এই অসুবিধার জন্য স্থানীয় অধিবাসীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীসহ কর্মকর্তারা।
তারা জানিয়েছেন নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সরবরাহ করা হবে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051