পাইপলাইন নির্মাণ কাজের জন্য মঙ্গলবার (৫ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় সব ধরনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
ঘোষণা অনুযায়ী, টানা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ আওতার বাইরে থাকবে রাজধানীর গাউসিয়া, নিউমার্কেট, বসুন্ধরা গলি, নিউ এলিফ্যান্ট রোড, হাতিরপুল ও তৎসংলগ্ন এলাকার বাসিন্দারা।
সোমবার (৪ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার (৫ জানুয়ারি) সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত রাজধানীর গাউসিয়া, নিউমার্কেট, বসুন্ধরা গলি, নিউ এলিফ্যান্ট রোড, হাতিরপুল ও তৎসংলগ্ন এলাকায় বন্ধ থাকবে সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরাবরাহ।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051