
আগামী মঙ্গলবার (৬ আগস্ট) থেকে স্বাভাবিক নিয়মে নিম্ন আদালত ও ৭ আগস্ট বুধবার (৭ জুলাই) থেকে সুপ্রিম কোর্টের কার্যাক্রম চলবে।
সোমবার এ তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
এক বার্তায় সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ জানায়, আগামী মঙ্গলবার থেকে স্বাভাবিক নিয়মে নিম্ন আদালতে বিচারিক ও দাপ্তরিক কার্যক্রম চলমান থাকবে এবং আগামী বুধবার থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক ও দাপ্তরিক কার্যক্রম শুরু হবে।
এর আগে রোববার (৪ আগস্ট) পৃথক বিজ্ঞপ্তি দিয়ে সুপ্রিম কোর্ট ও নিম্ন আদালতের কার্যাক্রম বন্ধ ঘোষণা করার কথা জানিয়েছিল সুপ্রিম কোর্ট প্রশাসন।