1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
রংপুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি

মখদুমি সভাপতি, আফরোজা সাধারণ সম্পাদক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ মার্চ, ২০২১ ১:৪৪ am

রংপুর প্রতিনিধি: ২৭ মার্চ, ২০২১ সন্ধায় স্থানীয় সময় টেলিভিশন রংপুর কার্যালয়ে সাংবাদিক রতন সরকারের সভাপতিত্বে স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের বিভিন্ন বিষয় আলোচনা হয়। পরে সাংবাদিকদের ওপর যে কোন নির্যাতন প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও প্রয়োজনীয় আন্দোলন গড়ে তুলতে সর্বসম্মতিক্রমে একটি কমিটি গঠন করা হয়।

দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি মহিউদ্দিন মখদুমীকে সভাপতি ও দৈনিক আমাদের অর্থনীতির প্রতিনিধি আফরোজা সরকারকে সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য একটি কমিটি গঠিত হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, শিমুল ইসলাম (দৈনিক বর্তমান কথা) ও এমআই বকুল (বাংলানিউজ ডট কম) সহ-সভাপতি, রবিন চৌধুরী রাসেল (দৈনিক দাবানল) ও শরিফা বেগম শিউলী (আমাদের কণ্ঠ), রাব্বী হাসান সবুজ (সময়নিউজ বেরোবি) সাংগঠনিক সম্পাদক, মেহেদী হাসিন (আজকের পত্রিকা) দপ্তর সম্পাদক, হাসান আল সাকিব (সিটিনিউজ) কোষাধ্যক্ষ, শাকিল মাহমুদ (সময় টিভি) রকি আহমেদ (বার্তা বাজার) প্রচার সম্পাদক, ক্রিড়া সম্পাদক, শাকিব উদ্দিন (একুশে সংবাদ) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং কার্য নির্বাহী কমিটির সদস্যরা হলেন, রতন সরকার (সময় টিভি), আজম পারভেজ (গাজী টিভি), শরীফুল ইসলাম (আইবিএন টিভি), ফেরদৌস জয় (তিস্তা সংবাদ), সাওমুল জুবায়ের সাকিন (রংপুরনিউজ ৭১) আল-আমিন (রংপুর সংবাদ), শাহরিয়ার মিম (ডিআরবি টিভি ডট লাইভ), আপেল মাহমুদ (প্রথম খবর), মামুন ইসলাম (দেশের কণ্ঠ), রিয়াদ ইসলাম (দৈনিক অগ্রসর), শিপন তালুকদার (ঢাকাপোস্ট, বেরোবি)।
ভিন্নবার্তা প্রতিনিধি/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ