1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মক্কা-মদিনার জুমার খুতবা শুনবেন যেভাবে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২ ১২:২৮ pm

পবিত্র মক্কা ও মদিনা। মুসলমানদের প্রাণের দুই শহর। পবিত্র এই দুই শহরে রয়েছে শ্রেষ্ঠ দুই মসজিদ। এই দুই মসজিদে দেওয়া জুমার খুতবা শোনা যায় বিশ্বে যেকোনো প্রান্ত থেকে। পাঁচ ভাষায় জুমার খুতবার অনুবাদ সরাসরি শোনা যাবে।

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদ আগত বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিদের জন্য অনুবাদসেবার অংশ হিসেবে এ কার্যক্রম শুরু করেছে । যে পাঁচটি ভাষায় জুমার খুতবার অনুবাদ শোনা যাবে- তা হলো ইংরেজি, ফরাসি, উর্দু, ফার্সি ও মালাই।

খুতবা শোনার জন্য মানারাতুল হারামাইন ওয়েবসাইটের লিংকে প্রবেশ করতে হবে। সেখানে পাঁচ ভাষার যেকোনো একটিতে ক্লিক করলে খুতবার অনুবাদ শোনা যাবে।

এদিকে পবিত্র মসজিদুল হারামে ওমরাযাত্রী ও দর্শনার্থীদের জন্য সাত ভাষায় ইসলাম বিষয়ক প্রশ্নের উত্তর প্রদানের ব্যবস্থা করা হয়েছে। ‘উই গাইড ইউ ইন ইউর ল্যাঙ্গুয়েজ’ কর্মসূচিটির আওতায় ইংরেজি, উর্দু, ফার্সি, ফ্রেঞ্চ, তার্কিশ, হাউসা ও বাংলা ভাষায় অনুবাদ সেবা দেওয়া হয়। পবিত্র মসজিদুল হারামের নির্ধারিত সাত স্থানে এ সেবা আছে। তাছাড়া শ্রবণপ্রতিবন্ধীদের জন্য জুমার খুতবা ইঙ্গিত-ভাষায় অনুবাদের ব্যবস্থা করা হয়েছে।

পবিত্র হজের সময় আরাফা প্রাঙ্গণে দেওয়া খুতবার অনুবাদ ইংরেজি, মালাই, উর্দু, ফার্সি, ফ্রেঞ্চ, চাইনিজ, তার্কিশ, রুশ, হাউসা, বাংলাসহ মোট ১০টি ভাষায় অনূদিত হয়। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের হজ ও ওমরাযাত্রীদের সার্বক্ষণিক তাদের নিজস্ব ভাষায় সেবা দেওয়া হয়।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ