সৌদি আরবে প্রথম ১৫ রোজায় পবিত্র মক্কা নগরীতে প্রায় সাড়ে ১১ হাজার রোজাদার ব্যক্তিকে বিনামূল্যে ইফতার ও রান্না করা খাবার পরিবেশন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইকরাম ফুড প্রিজারভেশন অ্যাসোসিয়েশন। এ হিসাবে প্রতিদিন প্রায় ১০ হাজার মানুষকে ইফতার খাইয়েছে এ সংগঠনটি। খবর আরব নিউজের
পবিত্র নগরীতে বসবাস করা শিক্ষার্থী, বিদেশি কর্মী এবং অভাবগ্রস্তদের মধ্যে এ খাবার সরবরাহ করা হচ্ছে। সংস্থাটির পরিচালক আহমেদ আল-মাতরাফি জানান, স্থানীয় স্বেচ্ছাসেবী এবং বাসিন্দারা মক্কা নগরীর ২৫টি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছে ইফতার ও রান্না করা গরম খাবার।
মূলত পরিবার-পরিজনকে ছেড়ে যেসব মানুষ পবিত্র মক্কায় একা বসবাস করেন, তাদের সেবা দিতেই এ উদ্যোগ বলে জানান সংস্থাটির পরিচালক।
এ জন্য তাদের ৪৭টি গাড়ি প্রতিদিন এ সেবায় নিয়োজিত। এসব গাড়িতে আছে খাবার গরম করার ওভেন এবং পানি ও জুস ঠাণ্ডা রাখার জন্য ফ্রিজ।
প্রতিদিন ইফতারির আগে এসব গাড়িতে করে স্বেচ্ছসেবীরা বাড়ি বাড়ি গিয়ে পানি, জুস, খেজুর ও সৌদি আরবের ঐতিহ্যবাহী রান্না করা খাবার দিয়ে আসছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051