বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের ভয় দেখাতে চায়। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস ভুলে গেছেন। ভয় দেখিয়ে আন্দোলন দমানো যাবে না। আন্দোলনের মাধ্যমে সরকারকে নিরপেক্ষ নির্বাচন দিতে বাধ্য করা হবে।
রবিবার বিকেলে গাজীপুর শহরের রাজবাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সারাদেশে লোডশেডিং, জ্বালানি খাতে অব্যবস্থাপনা ও দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করে।
গাজীপুর জেলা বিএনপি সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান ও সাখাওয়াত হোসেন সবুজের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা হুমায়ুন কবির খান, ডা. রফিকুল ইসলাম বাচ্চু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, বিএনপি নেতা হুমায়ুন কবির মাস্টার, শাহজাহান ফকির ও মো. হেলাল উদ্দিন প্রমুখ।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051