ভারি বৃষ্টিপাত এবং ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা নদীসহ সকল শাখা নদীর পানি বেড়ে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি ভয়াবহতার দিকে রূপ নিচ্ছে। এতে প্লাবিত হচ্ছে জেলার নিম্নাঞ্চল। এরই মধ্যে সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, দোয়ারাবাজার উপজেলাসহ প্রায় চারটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শহরের একাধিক পয়েন্টে পানি প্রবেশ করেছে। রাস্তাঘাট ও মানুষের ঘরবাড়িতে পানি ঢুকে পরেছে। জেলার কয়েকটি সড়কের বিভিন্ন স্থানে হাঁটু পানিসহ অধিকাংশ গ্রামীণ কাঁচা-পাকাসহ প্রধান সড়কগুলো ক্রমশ তলিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে বন্যা পরিস্থিতি ভয়াবহতার দিকে ও মানুষের দুর্ভোগ বাড়বে।
আজ বুধবার (১৫ জুন) সকাল ৮টায় সুনামগঞ্জ পৌরশহরের ষোলঘর পয়েন্ট দিয়ে সুরমা নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হয়েছে। পরে দুপুর ১২টা পর্যন্ত সুরমা নদীর পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার উপর দিয়ে ও সর্বশেষ তথ্যানুযায়ী ষোলঘর পয়েন্ট দিয়ে সুরমা নদীর পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে। এভাবে পানি আরও বাড়তে থাকলে মানুষের দুর্ভোগ বাড়ার পাশাপাশি মানবিক বিপর্যয় নেমে আসতে পারে বলে জানিয়েছেন এলাকাবাসী।
সুনামগঞ্জের পৌরশহরের নবীনগর, দুপাখালি, ষোলঘর, কাজির পয়েন্ট, উকিলপাড়া, মধ্যবাজার, জগন্নাথবাড়ি রোড, আরপিন নগর এলাকারসহ পৌরশহরের বেশ কয়েকটি এলাকায় পানি প্রবেশ করেছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, স্কুলের শিক্ষার্থীরা এবং ব্যবসায়ী।
পাহাড়ি ঢলে সুনামগঞ্জ জেলা শহরের সঙ্গে তাহিরপুরের আনোয়ারপুর এবং ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে পানি উঠে সড়ক নিমিজ্জিত হয়ে যাওয়ায় এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা।
ঢাকা থেকে আসা ফিরুজ মাহী বলেন, আমরা হাওড়ে ঘুরতে আসছিলাম। আসার দিন পানি অনেক নিচে দেখেছি কিন্তু আজ ঢাকায় ফিরব। মূল সড়কেই পানি। গাড়ি চলছে না অনেক কষ্ট করে নৌকা পায়ে হেটে গাড়ি করে শহর পর্যন্ত আসছি।
সুনামগঞ্জ পৌরশহরের নবীনগর এলাকার বাসিন্দা সুমা রানী দাস বলেন, এক বন্যা শেষ না হওয়ার আগেই আরেক বন্যার পানি আমার ঘরে ঢুকছে। আরও কিছু সময় বৃষ্টি হলে ঘরেও থাকতে পারব না, অন্য কোথায় আশ্রয় নিতে হবে। আমরা অসহায়, প্রতিবার বন্যায় আমরা অনেক ক্ষতিগ্রস্ত হই। এবার যে কি হবে সেই চিন্তায় আছি।
এ ব্যাপারে সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল ইসলাম বলেন, আবহাওয়া অফিসের দেওয়া তথ্যে সুনামগঞ্জে আরও ২ দিন বৃষ্টিপাত থাকবে। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেন, সুনামগঞ্জের নিম্নাঞ্চল এলাকায় সৃষ্ট হওয়া বন্যা মোকাবেলার জন্য সকল রকমের প্রস্তুতি আছে। ইতিমধ্যে বন্যাকবলিত এলাকাগুলোতে জরুরি ত্রাণ সহায়তা পাঠানো ও সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সজাগ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া আমরা জরুরি প্রয়োজনে কন্ট্রোল রুমে যোগাযোগ করার জন্য সবাইকে বলা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051