পাকিস্তানের পেশোয়ারে একটি মাদরাসায় বিস্ফোরণ ঘটেছে। বেশ কিছু ছাত্র নিহত হয়েছেন। আহত অসংখ্য।
পুলিশ জানিয়েছে, ঘটনায় অন্তত চারজন ছাত্র নিহত হয়েছে। আহত বহু। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণের সময় মাদরাসায় ৬০ জন ছাত্র ক্লাস করছিল।
সংবাদ সংস্থাকে পেশোয়ারের পুলিশ জানিয়েছে, এ দিন সকালে মাদরাসাটি ক্লাস শুরু হয়। কোরআনের ক্লাস হওয়ার সময় এক ব্যক্তি ওই ক্লাস ঘরে ঢোকে। তার হাতে একটি ব্যাগ ছিল। বিস্ফোরণের কিছুক্ষণের আগে ব্যাগটি রেখে সে ক্লাস থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় ক্লাসের ছাদ উড়ে গিয়েছে। মাদরাসাটি একাংশ ভেঙে গিয়েছে।
ঘটনাস্থল থেকে উদ্ধারকর্মীরা চারজন ছাত্রের লাশ উদ্ধার করেছে। অন্তত ৩৪ জন আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
এখনো পর্যন্ত কোনো উগ্রবাদী গোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। এলাকায় তুমুল উত্তেজনা দেখা দিয়েছে। বস্তুত, বহু দিন পরে পেশোয়ারে এত বড় বিস্ফোরণ ঘটল। মৃত্যু হলো শিক্ষার্থীদের।
এক সময় পেশোয়ারে নিয়মিত নাশকতামূলক ঘটনা ঘটতো। তালেবানের শক্ত ঘাঁটি ছিল পাকিস্তানের এই অঞ্চল। ইসলামাবাদ থেকে ১৭০ কিলোমিটার দূরের এই শহর নিয়ে দীর্ঘদিন চিন্তিত ছিল পাক প্রশাসন। ২০১৪ সালের ডিসেম্বরে পেশোয়ারের একটি স্কুলে বিস্ফোরণ ঘটায় তালেবান। প্রায় ১৫০ ছাত্র নিহত হয়। তারপরেই পাকিস্তানি সেনারা দেশ জুড়ে অপারেশন চালায়।
আফগান সীমান্তে বেশ কিছু উগ্রবাদীদের আস্তানা ধ্বংস করে। তারপর থেকে নিত্যনৈমিত্তিক উত্তেজনা খানিকটা প্রশমিত হয়। তবে এ দিনের বিস্ফোরণ ফের নতুন বিপদের আশঙ্কা তৈরি করল। সূত্র : ডয়চে ভেলে
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051