২৪ রানেই চারজন ব্যাটসম্যান নেই। ওই দলটির অবস্থা কী হতে পারে- তা একটু কল্পনা করুন! সত্যিই দারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়ে গিয়েছিল পাকিস্তান।
কিন্তু তাদেরকে ওই অবস্থা থেকে টেনে তোলেন ফাখর জামান এবং খুশদিল শাহ। ৫৬ রানের জুটি গড়েন এই দু’জন। সবচেয়ে বড় কথা দুর্দান্ত ব্যাট করে ম্যাচকে বাংলাদেশের হাত থেকে বের করে নিচ্ছিলেন তিনি।
সেই ফাখর জামানকে অবশেষে উইকেটের পেছনে নুরুল হাসানের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন তাসকিন আহমেদ। আউট সুইঙ্গার বলটি ফাখর জামানের ব্যাটে লেগে চলে যায় সোহানের হাতে। ৩৬ বলে খেলা ৩৪ রানের ইনিংসটির সমাপ্তি ঘটে সেখানে।
এ রিপোর্ট লেখার সময় পাকিস্তানের রান ১৫.২ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৮৩ রান। ২৪ রান নিয়ে ব্যাট করছেন খুশদিল শাহ। তার সঙ্গে ২ রানে রয়েছেন শাদাব খান।
১২৭ রানকেই জয়ের পুঁজি বানিয়ে তুলছে বাংলাদেশ দলের বোলাররা। দুই পেসার তাসকিন আহমেদ আর মোস্তাফিজুর রহমানের তোপের মুখে দুই ওপেনার বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানকে হারিয়ে যখন ধুঁকছিল পাকিস্তান, তখন তাদের ওপর আঘাত হানেন স্পিনার শেখ মেহেদীও। তার ঘূর্ণিতে বিভ্রান্ত হয়েছেন হায়দার আলিও।
রিভিউ নিয়েও বাঁচতে পারেননি হায়দার আলি। এরপর পাকিস্তানের ব্যাটিং বিপর্যয় কাটাতে মাঠে নামেন শোয়েব মালিকও। কিন্তু দুর্ভাগ্যের শিকার হলেন তিনি। ৬ষ্ঠ ওভারের শেষ বলে দুর্ভাগ্যজনক রানআউটের শিকার হলেন তিনি। মোস্তাফিজের বলটি এক বাউন্সে নুরুল হাসান সোহানের হাতে ছিল।
শোয়েব মালিক ছিলেন উইকেটের বাইরে। সোহান বলটি ছুঁড়ে দেন স্ট্যাম্পে। টিভি আম্পায়ারের কাছে আউটের সিদ্ধান্ত চাওয়া হয়। দেখা গেলো শোয়েবের ব্যাট মাটি স্পর্শ করার আগেই স্ট্যাম্প ভেঙে যায়। ২৪ রানে ৪র্থ উইকেট হারিয়ে বসলো পাকিস্তান।
১২৭ রানের চ্যালেঞ্জিং স্কোর। মিরপুরের মাঠে এর চেয়ে চ্যালেঞ্জিং হতে পারে না। কারণ, ১২৭ রান করে অস্ট্রেলিয়ার বিপক্ষেও জিতেছিল বাংলাদেশ। যদিও এবার প্রেক্ষাপট একটু ভিন্ন। বাংলাদেশ দলের সিনিয়র ক্রিকেটাররা নেই এবার। সম্পূর্ণ নতুন একটি দল। এরা কী পারবে ১২৭ রান রক্ষা করতে?
অন্যদিকে পাকিস্তানের বিখ্যাত জুটি বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান। এই দু’জনের ব্যাটে বিশ্বকাপে উড়েছিল পাকিস্তান। তারা যদি দাঁড়িয়ে যান তাহলে তো কথাই নেই।
তবে, তাদেরকে দাঁড়াতে দেননি মোস্তাফিজুর রহমান। তৃতীয় ওভারের ৪র্থ বলেই জুটি ভেঙে দেন তিনি। মোস্তাফিজের দুর্দান্ত ডেলিভারিতে রিজওয়ানের স্ট্যাম্প উড়ে যায়। ১১ বলে ১১ রান করে ফিরে যান পাকিস্তানের এই দুর্ধর্ষ টি-টোয়েন্টি ব্যাটার।
এরপর ফাখর জামানকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন বাবর আজম। কিন্তু তাদেরকেও খুব বেশিক্ষণ দাঁড়াতে দিলেন তাসকিন আহমেদ। চতুর্থ ওভারের শেষ বলে বাবর আজমের স্ট্যাম্পও উড়িয়ে দিলেন তাসকিন। তার গতিময় বলটি খেলতে গিয়ে ভেতরের কানায় লাগিয়ে স্ট্যাম্পে টেনে আনেন বাবর।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051