এম মিরাজ হোসাইন, দৌলতখান (ভোলা): নোয়াখালী লক্ষীপুর আলীয়া মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ, দৌলতখান রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক কাজী জামালের বাবা ভোলার বিশিষ্ট আলেমে দ্বীন কাজী মাওলানা আব্দুল মান্নান (৯৬) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইজি রাজিউন)
রোববার (১১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে তার ছোট ছেলে কাজী ইকবালের ঢাকার বাসায় তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ডায়াবেটিকে ভুগছিলেন প্রবীণ এই শিক্ষক। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছিলেন। ছোট ছেলে কাজী ইকবালের ঢাকার বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
তিনি একাধারে দীর্ঘদিন ধরে লক্ষীপুর ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। তিনি কোরআন হাদীসের অগাধ পান্ডিত্বের অধিকারী ছিলেন। এই মহান গুণী আলেমেদ্বীন তার মেধা, মননকে কাজে লাগিয়ে অসংখ্য ছাত্রকে কোরআনের জ্ঞানে আলোকিত করেন। তিনি জীবনে সদা সর্বদা আল্লাহর দ্বীন প্রচার ও প্রসারের কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। মরহুম কাজী আবদুল মান্নান অত্যন্ত সাদাসিধা জীবন যাপন করতেন।
মরহুম কাজী মাওলানা আব্দুল মান্নানের মৃত্যুতে ভোলার জেলা দৌলতখানের সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তিনি মৃত্যুকালীন সময়ে চার ছেলে, চার মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম মাওলানা কাজী আব্দুল মন্নানকে দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন কাজী বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
ভিন্নবার্তা ডটকম/এন/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051