ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ৩৪ জনকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি মো: মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো: আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চে বিএনপি নেতাকর্মীরা হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন দেন। একই সাথে আগামী ছয় সপ্তাহ মধ্যে তাদেরকে নিম্নআদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে।
জামিনপ্রাপ্তরা হলেন- ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: হারুনুর রশিদ ট্রুম্যান, যুবদলের সভাপতি মো: জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক মো: আব্দুল কাদের সেলিম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো: তারিকুল ইসলাম কায়েদ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো: জসিম উদ্দিনসহ ৩৪ জন। আদালতে জামিন আবেদনের শুনানি করেন বিএনপির আইন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহিন আহমেদ খান।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051