
ভোলা জেলা জনতা, আমরা সবাই একতা। এই স্লোগানকে সামনে রেখে ভোলা জেলা নাগরিক ফোরামের (বিডিসিএফ) পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার রাজধানীর একটি হোটেলে সবার অংশ গ্রহণে কেক মাধ্যেমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হাজী মুক্তার, উপদেষ্টা ইঞ্জিনিয়ার ওবায়দুর রহমান শিবলু, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান মুন্না,সহ-সভাপতি রনি সিকদার, সাখাওয়াত হোসেন রাসেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক মামুন ঢালী, সহ-সাংগঠনিক সম্পাদক, আবদুর রহমান সাদ্দাম, ধর্ম বিষয়ক সম্পাদক জামাল উদ্দিন, জেলার কৃতি সন্তান মহিউদ্দিন চৌধুরী, তানজীল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হাঁটি হাঁটি পা পা করে ভোলা জেলা নাগরিক ফোরামের ৫ম বর্ষে পর্দাপন করেছে। সংগঠনটি অতিতেও ভোলা জেলার গরিব দুঃখি মানুষের পাশে ছিল ভবিষ্যতেও থাকবে। এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করছেন নেতৃবৃন্দ।
ভিন্নবার্তা/এমএসআই