ভোলা জেলা জনতা, আমরা সবাই একতা। এই স্লোগানকে সামনে রেখে ভোলা জেলা নাগরিক ফোরামের (বিডিসিএফ) বার্ষিক বনভোজন ২০২১ অনুষ্ঠিত হয়েছে। ২৯ জানুয়ারী শুক্রবার মৈনট ঘাটে (মিনি কক্সবাজার) এই বনভোজনের আয়োজন করা হয়। বনভোজনে মনোরম প্রাকৃতিক পরিবেশে আনন্দ ও ভালোবাসায় সবাই মিলে মেতেছিলেন। দিনব্যাপী এ আয়োজনে ছোট-বড় সবাই অংশ নিয়ে বনভোজনটিকে প্রাণবন্ত করে তোলেন।
বনভোজনে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হাজী মুক্তার, উপদেষ্টা ইঞ্জিনিয়ার ওবায়দুর রহমান শিবলু, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান মুন্না, মোঃ মঞ্জু, সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, নাদিম খাঁন, সাইদুল ইসলাম, এডভোকেট মিরাজ, মোঃ নুর হোসেন, সাখাওয়াত চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মোঃ মিরাজ, মোঃ মামুন ঢালী সহ প্রচার সম্পাদক এমডি মাকসুদুর রহমান (মাসুদ), সহ-সাংগঠনিক ও প্রতিষ্ঠাতা সদস্য এবি রহমান সাদ্দাম, ধর্ম বিষয়ক সম্পাদক জামাল উদ্দিন, আইটি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সজিব। এছাড়াও বনভোজনে ফোরামের কেন্দ্রীয় নেতারাসহ তাদের পরিবার পরিজন উপস্থিত ছিলেন।
এসময় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হাজী মুক্তার বলেন, সারা দিন আমরা সবাই মিলে অনেক আনন্দ উপভোগ করেছি। বিশেষ করে বাচ্চারা অনেক আনন্দ করেছে। খেলাধুলা করেছে। আমরা সবাই মুক্ত প্রাকৃতিক পরিবেশে হারিয়ে গিয়েছিল মুক্ত বিহঙ্গের মতো। এ ধরনের বনভোজন পারিবারিক আত্মার বন্ধন দৃঢ় করতে সাহায্য করে। যারা বনভোজনে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সার্থক ও সুন্দর করে তুলেছেন তাঁদের সবাইকে ভোলা জেলা নাগরিক ফোরামের পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051