
একাত্তর টিভির মুজাহিরুল হক রুমেন সভাপতি ও দৈনিক সমকালের সাহাদাত হোসেন পরশকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ঢাকাস্থ ভোলা জার্নালিস্ট ফোরামের ২৬ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
রোববার (১৭ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেল এ কমিটি ঘোষণা করেন বিদায়ী কমিটির সভাপতি রাকিব হাসনাত সুমন (বিবিসি)। নতুন এ কমিটি দায়িত্ব প্রাপ্তির পর থেকে আগামী দুই বছরে সংগঠনটির নেতৃত্বে থাকবেন।
কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক শাহ আলম শিকদার জয় এবং সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক তাপসী রাবেয়া আঁখি।
এতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন, শাহনাজ ইয়াসমিন বিশ্বাস (নিউজ ২৪ টিভি), নাহিদ তন্ময়, সাইফ বাবলু (সংবাদ), জয়দেব দাস (নিউজ ২৪ টিভি), সাইদুল ইসলাম (ভোরের ডাক) এবং মীর মোহাম্মদ জসিম (বিজনেস পোস্ট)।
সংগঠনটির যুগ্ম সম্পাদক আব্বাস উদ্দিন নয়ন (বিজনেস স্ট্যান্ডার্ড) এবং নাজিউর রহমান সোহেল (ভোরের ডাক)।
অর্থ সম্পাদক রিয়াজ সুমন (নিউজ ২৪ টিভি), সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম শাহিন (এনটিভি), দপ্তর সম্পাদক, সাখাওয়াত প্রিন্স (বিজনেস স্ট্যান্ডার্ড), প্রচার ও প্রকাশনা সম্পাদক রোহান রাজিব (শেয়ার বিজ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেদওয়ানুল হক (আমার সংবাদ) নির্বাচিত হন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য রাকিব হাসনাত সুমন (বিবিসি), আরেফিন ফয়সল ( চ্যানেল আই), তাপসী রাবেয়া আখি (খবরের কাগজ), শাহজাহান সাজু (খবরপত্র), রনি রায়হান (এনটিভি), সৈয়দ সাইফুল ইসলাম (আমার সংবাদ), সফিউল্লাহ সুমন (বিটিভি), সামির আহমেদ (এশিয়ান টিভি), জিনান মাহমুদ, নূরে আলম জিকু (যুগান্তর) এবং ফজলুর রহমান (জনকণ্ঠ)।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051