ভোলায় অটোরিকশার সঙ্গে ট্রলির মুখোমুখি সংঘর্ষে সোহেল (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (২৬ মে) দুপুরে ভোলা-ভেলুমিয়া সড়কের ব্যাংকেরহাট ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোহেল ভেদুরিয়া ইউনিয়নের উত্তর চরকালি এলাকার জামাল মাস্টারের ছেলে।
আহতরা হলেন- লাইজু (৩০), শিল্পী (৩০) ও মেঘলা (৭)। তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভেদুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) সমেছ আলী জানান, দুপুরের যাত্রীবাহী অটোরিকশাটি ভেলুমিয়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ক্যাকড়া ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক শিশু নিহত হন। আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে এবং ঘাতক ট্রলিটি আটক করেছে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051