ভোলা সদর উপজেলার ইলিশা সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। গুরুতর আহত ৩ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে স্থানীয় উত্তেজিত জনতা বাসটি ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সোমবার (০৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ইলিশা সড়কের ব্যারিস্টারের কাচারি এলাকায় যাত্রীবাহী বাসের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাস মালিক সমিতির একটি যাত্রীবাহী বাস চরফ্যাশন থেকে ভোলার ইলিশা ফেরিঘাটে যাচ্ছিল। বাসটি ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কের ব্যারিস্টারের কাচারি এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ৬৩নং চর সিতারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজাহারুল ইসলাম জসীম (৪৫) সহ ২ জন নিহত হন। নিহত জসিম উদ্দিন সদর উপজেলা চর সিতারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অপর নিহতের নাম পরিচয় প্রাথমিকভাবে পাওয়া যায় নি।
পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। আহত ২ জন হচ্ছেন আবুল কালাম বাচ্চু (৫৫) এবং তামান্না (১৮)। অপর আহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
এদিকে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে মোট ৩টি বাস ভাংচুর করে এবং দুর্ঘটনা কবলিত বাসে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051