এম মিরাজ হোসাইন, ভোলা: ভোলার ঘূইংগারহাট এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ভোলা-চরফ্যাশন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন-সোহাগ (৩৫), আজিজ (৩০) ও সিরাজ (২৫)। তারা সদরেরর কমরদ্দি ও উত্তর দিঘলদী ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয় জানান, ভোলা থেকে চরফ্যাশরগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা দুটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার তিনজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা ভোলা-চরফ্যাশন সড়ক অবরোধ করে রেখেছে। ঘাটক বাসটি আটক করেছে স্থানীয়রা। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে রয়েছে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051