ভোলায় কঠোর বিধিনিষেধের গত দুই সপ্তাহে স্বাস্থ্যবিধি অমান্য এবং বিনা কারণে ঘোরাঘুরির অপরাধে এক হাজার ৯১টি মামলা করা হয়েছে। এতে এক হাজার ৮৬ জনকে ১৪ লাখ ৪৬ হাজার ৫০ টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। এ ছাড়া ৩৬ জনকে বিভিন্ন মেয়াদে (৩-৫ দিন) কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
জেলার সাত উপজেলায় ২১৪টি কোর্টে এ জেল-জরিমানা করা হয়। ১ জুলাই থেকে বৃহস্পতিবার (১৫ জুলাই) পর্যন্ত এ জেল-জরিমানা করা হয়।
এদিকে কঠোর বিধি-নিষেধের ১৪তম দিনে জেলার সাত উপজেলায় ১২টি মোবাইল কোর্টে ৮৩ জনকে ৪৮ হাজার ৬৫০ টাকা জরিমানা করা হয়েছে। ভোলার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ হাসান এ তথ্য নিশ্চিত করেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051