ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাটে ট্রাকের ধাক্কায় আকলিমা আক্তার (৩২) নামে এক নারী পুলিশ কর্মকর্তার নিহত হয়েছেন।
আজ রবিবার (২রা এপ্রিল) দুপুর ১টার দিকে কুঞ্জেরহাট-তজুমদ্দিন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আকলিমা ভোলা সদর মডেল থানা পুলিশের উপপরিদর্শক মো. জসীম উদ্দীনের স্ত্রী ও বোরহানউদ্দিন থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসাই) ছিলেন। তার বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায়। দুই সন্তানের জননী আকলিমার বড় ছেলে আবির খান জয় (১৪) ও আবিদ খান জীম (১২) মায়ের সাথেই ভোলাতে থাকত।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিন জানান, এএসআই আকলিমা আক্তার একই থানার পুলিশ সদস্য জাকারিয়ার মোটরসাইকেলে একটি মামলার তদন্তের কাজে কুঞ্জেরহাট যান। দুপুর ১টার দিকে কুঞ্জেরহাট বাজার সংলগ্ন তজুমদ্দিন সড়কে একটি মালবাহী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আকলিমার মৃত্যু হয়। এসময় স্থানীয়দের সহায়তায় পুলিশ চালক আজহার খান ও (ঢাকা মেট্টো ট-১৬-৫৩৯০) নম্বরের ঘাতক ট্রাকটি আটক করে।
এঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051