সৌদি আরবের সঙ্গে মিল রেখে ভোলার পাঁচ উপজেলার ১৪টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ আজ (বুধবার, ২৮ জুন) পবিত্র ঈদুল আজহা উদ্যাপন করছেন। এসব গ্রামের সুরেশ্বর দরবারে পীর ও সাতকানিয়া অনুসারীরা প্রায় শতাধিক বছর ধরে এভাবে ঈদ উদ্যাপন করে আসছেন।
বুধবার সকাল সাড়ে ৮টায় জেলার বোরহানউদ্দিন উপজেলার মুলাইপত্তন গ্রামের মজনু মিয়ার বাড়িতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সেখানে দুই শতাধিক মানুষ জামাতে অংশ নেন।
ঈদ জামাতে ইমামতি করেন সুরেশ্বর দরবার শরীফের খলিফা মো. মজনু মিয়া।
এছাড়া পর্যায়ক্রমে চৌকিদার বাড়ি, পঞ্চায়েত বাড়িসহ বিভিন্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের নামাজ আদায় শেষে তারা গরু কোরবানি দেন। একদিন আগে ঈদ উদ্যাপন করতে পেরে তারা ভীষণ আনন্দিত।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051