দ্বীপজেলা ভোলার বেস্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন লালমোহন থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ। ২৬ ডিসেম্বর ২০২০ ভোলা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বেস্ট অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত করেছেন লালমোহন থানার চৌকস অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ কে।
এই বিশেষ অর্জনে ওসি মাকসুদুর রহমান মুরাদ কৃতজ্ঞতা জানিয়েছেন- ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনকে। তিনি বলেন, মাননীয় সংসদ সদস্যের সহযোগিতা পাওয়ায় আমার কাজ করতে সহজ হয়েছে। তিনি আরো কৃতজ্ঞতা জানিয়েছেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ ) ভোলা, মোঃ আবুল কালাম আজাদ এবং অতিরিক্ত পুলিশ সুপার লালমোহন সার্কেল মোঃ রাসেলুর রহমানকে।
ওসি মাকসুদুর রহমান মুরাদের মতে, এই স্বীকৃতি অর্জন আমি সহ থানার সকল অফিসার ও ফোর্স সদস্যদের কাজের গতি আরো বাড়িয়ে দিবে। তিনি মনে করেন এই অর্জন সকল পুলিশ সসদস্যদেরই অর্জন। এই সম্মাননা প্রাপ্তিতে লালমোহনের রাজনীতিবিদ সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সহ সকল শ্রেনী পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। লালমোহনের সর্বস্তরের মানুষও তাকে অভিনন্দন জানিয়েছেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051