নদীমাতৃক দেশ বাংলাদেশ। এই বাংলাদেশের নদ নদী আর সমুদ্রের মিতালিতে গড়ে উঠেছে কুইন আইলেন্ড অব বাংলাদেশ নামে খ্যাত দেশের একমাত্র দ্বীপ ভোলা। প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি এ জেলা। এ জেনো প্রকৃতির এক স্বর্গরাজ্য। এ দ্বীপ জেলা ভোলা প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্যে ভরপুর । অন্যান্য জেলার মত ভোলাতেও বিনোদনের অনেক জায়গা রয়েছে। এসব বিনোদনের জায়গাগুলোতে বছরের বিভিন্ন উৎসবে হাজারো লোকে লোকারণ্য হয়ে যেতো। শুধু তাই নয়, প্রতি শুক্রবারেও ভ্রমণেচ্ছুরা ছুটে আসতো। তবে সরকার ঘোষিত চলমান লকডাউনের বিধি-নিষেধের ফলে ঈদ মৌসুমেও ভোলার বিনোদন কেন্দ্রগুল জনশূন্য হয়ে পড়েছে। এখানে এখন আর ভ্রমণ পিপাসুদের উপস্থিতি দেখা যাচ্ছে না। অথচ বছরের বিভিন্ন উৎসবে ভোলার বিনোদনের কেন্দ্রগুলোতে ভরপুর থাকতো।
ভোলা সদর উপজেলার বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে অতি অল্প দিনের মধ্যেই ভ্রমণ পিপাসুদের মন কেঁড়ে নিয়েছে দক্ষিন দিঘলদী ইউনিয়নের তেঁতুলিয়া নদীর তীরবর্তী বঙ্গবন্ধু উদ্যান। সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি'র গ্রামের বাড়ি সংলগ্ন তেতুলিয়া নদীর তীরে ২০১৭ সালে নয়নাভিরাম এই বিনোদন কেন্দ্রটি নির্মাণ করা হয়। নির্মাণের পর থেকেই এই স্থানটিতে বিকালের মনোরম দৃশ্য উপভোগ করতে হাজার হাজার লোক সমাগম হয়। ভাড়ায় নৌকা এবং স্পীডবোট নিয়ে নদীতে ঘুরতে দেখা গেছে অনেককেই। করোনা পরিস্থিতিতে চলমান লকডাউনের বিধি-নিষেধের ফলে এখানে এখন আর কোলাহল হৈ চৈ নাই। এখন এখানে নিস্তব্ধ নিরবতা। এখন আর কেউ এখানে ঘুরতে আসে না। একই চিত্র দেখা গেছে ভোলার উপশহর বাংলাবাজারে অবস্থিত স্বাধীনতা জাদুঘর এবং মেঘনার তীরে অবস্থিত তুলাতলী ইকোপার্কে।
এখানকার ব্যবসায়ী আবেদ খনকার জানান,এক দিকে করোনা সংক্রোমণের ঝুঁকি অন্যদিকে সরকার ঘোষিত লকডাউন। সবমিলে চরম বিপাকে দিন কাটছে। লকডাউন না থাকলে আমার দৈনিক ৩০-৪০ হাজার টাকা বিক্রি হতো। এখন সারা দিনে ৫শত টাকাও বিক্রি করতে পারি না। লকডাউন থাকায় জনমানবশূন্য হয়ে পড়েছে এই বিনোদন কেন্দ্রটি।
দক্ষিণ দিঘলদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপন জানান,করোনাকালীন সময়ে যাতে স্বাস্থ্যবিধি উপেক্ষিত না হয় সেদিকে লক্ষ্য করেই আমরা ভ্রমণপিপাসুদের এখানে ভিড় করতে নিরুৎসাহিত করতেছি। ক্যাপশনঃ ভোলা তেঁতুলিয়া 'বঙ্গবন্ধু' উদ্যান থেকে তোলা ছবি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051