
ভোলার গরিব ও অসহায় মানুষদের সহযোগিতায় বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন ভোলা জেলা নাগরিক ফোরামের (বিডিসিএফ) কেন্দ্রীয় নেতারা। শুক্রবার রাজধানীর একটি হোটেলে এক মতবিনিময় সভায় নেতারা এ কথা বলেন।
নেতারা আরো বলেন, সংগঠনটি অতিতেও ভোলা জেলার গরিব দুঃখি মানুষের পাশে ছিল ভবিষ্যতেও থাকবে।তবে সংগঠনের একার পক্ষে ভোলার অসহায় মানুষদের সব ধরনের সহযোগিতা করা সম্ভব নয়। এক্ষেত্রে বিত্তবানদের এগিয়ে আসতে হবে।

এদিকে, মতবিনিময় সভায় এক সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের সাধারন সম্পাদক এস রহমান সোহেল দেশের বাইরে থাকায় তাকে অব্যাহতি দিয়ে সহ-সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে। তার স্থলে নতুন সাধারন সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে মোঃ সাখাওয়াত রাসেলকে। আর সাংগঠনিক সম্পাদক সাকিবুল ইসলাম সজিবকে সংগঠন থেকে বহিস্কার করে তার স্থলে মোঃ নবী আলমকে নতুন দায়িত্ব দেয়া হয়েছে । এছাড়া, সাংবাদিক ইয়াসিন মোহাম্মদ, ফয়েজ মাতাব্বর ও মাকসুদ চৌধুরিকে নতুন উপদেষ্টা করা হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপদেষ্টা ফিরোজ কিবরিয়া, ইঞ্জিনিয়ার আব্দুল হালিম কুসুম, ইঞ্জিনিয়ার ওবায়দুর রহমান শিবলু। কেন্দ্রীয় সভাপতি হাজী মুক্তার হোসেন, সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান মুন্না, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মেহেদী চৌধুরী, সহ-সভাপতি আব্দুল আজিজ, নাদিম খান, সহ সভাপতি নূর হোসেন, সহ-সভাপতি জাকির হোসেন, মোঃ শাহিন, সাইদুল ইসলাম, আকতার হোসেন রনি, মামুন ডালি প্রমূখ।
ভিন্নবার্তা/এমএসআই