ভোলার বোরহানউদ্দিনে বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে ডুবে সোহেব (৫) ও ওমর (৪) নামের দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করেন বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক মহিউদ্দিন জুয়েল। তিনি বলেন, ‘পক্ষিয়া গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’
সোহেব পক্ষিয়া ইউনিয়নের পক্ষিয়া গ্রামের মনজুর রহমান ও ওমর একই এলাকার সবুজের ছেলে। তারা আপন চাচাতো ভাই।
স্থানীয়সূত্রে জানা গেছে , বৃহস্পতিবার সকাল ১০টায় বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় মো: শোহেব ও মো: ওমর। তাদের পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করও কোথাও সন্ধান পাননি। হঠাৎ দুপুরে একটি পুকুরে দুজনকে একই সাথে ভাসতে দেখেন স্থানীয় লোকজন। উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051