
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম বলেছেন, ছাত্র জনতা ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর থেকেই দেশের মানুষ উৎসব মূখর ও শান্তি পূর্ণ পরিবেশে একটি ভোটগ্রহণ অনুষ্ঠানে জন্য উন্মুখ হয়ে আছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হতে পারে তার জন্য সরকারের পক্ষ থেকে সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। পুলিশ বিভাগের পক্ষ থেকে আমরা জনগনকে আহবান জানাই, আপনারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসবেন, উৎসব মূখর পরিবেশে আপনারা সারিবদ্ধ ভাবে লাইনে দাঁড়িয়ে আপনাদের পছন্দসই প্রার্থীকে ভোট দিয়ে নিরাপদে বাড়িতে ফিরে যাবেন। ভোট কেন্দ্রে আসা যাওয়ার পথে অথবা কেন্দ্রের ভেতর কেউ কোন ধরনের অপকর্মের চেষ্টা করলে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে।
তিনি আরো বলেন,নেত্রকোনা জেলায় ৫টি সংসদীয় আসনে মোট ৬৭৬টি ভোট কেন্দ্রের মধ্যে ১১০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পুলিশের বডিওর্ণ ক্যামেরা থাকবে। কেন্দ্রে কেউ অপকর্ম করতে চাইলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
তিনি রবিবার (৮ ফেব্রুয়ারী) বিকালে নেত্রকোনা পুলিশ লাইনস মাঠে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২০২৬ উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষার্থে গৃহীত নিরাপত্তামূলক ব্যবস্থা সংক্রান্ত ব্রিফিং প্যারেড শেষে উপস্থিত সাংবাদিক এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নেত্রকোনা জেলায় নির্বাচন উপলক্ষে ১৮৯০ জন পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও আনসার, বিজিবি, র্যাব ও সেনাবাহিনীর পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা জন্য ম্যাজিষ্ট্রেট মাঠে থাকবে।
জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের অংশগ্রহণে এ সময় শেরপুর ইন-সার্ভিসিং ট্রেনিং সেন্টার এর পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ, মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051