পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ে এগিয়ে স্বতন্ত্র প্রার্থীরা। এই ধাপে ৭০৮ ইউপিতে বুধবার (৫ জানুয়ারি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম-সচিব আসাদুজ্জামান আনুষ্ঠানিকভাবে পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের ফল ঘোষণা করেন।
ইসি জানায়, ৩৪৬ ইউপিতে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। অন্যদিকে, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে জয়ী হয়েছেন ৩৪১ চেয়ারম্যান প্রার্থী। এছাড়া জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত দুজন, জাতীয় পার্টির (জাপা) দুজন ও বাংলাদেশ জাতীয় পার্টির একজন প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তবে পঞ্চম ধাপে ভোটগ্রহণের আগেই প্রতিদ্বন্দ্বী না থাকায় ১৯৩ জনকে নির্বাচিত ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার ৬৯২ ইউপির চূড়ান্ত ফল জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে ১৩টি ইউপিতে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। একটি ইউপিতে আদালতের আদেশে স্থগিত রয়েছে। আরেকটিতে নির্বাচন বন্ধ ঘোষণা করেছে ইসি। তবে ঘোষিত ফলাফলে এক ইউপির ভোটের তথ্য সম্পর্কে কিছুই জানায়নি কমিশন।
জানা গেছে, বুধবার অনুষ্ঠিত পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে অংশ নেয় চারটি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা। তবে আগের ধাপগুলোর মতো পঞ্চম ধাপেও বিএনপি ইউপি নির্বাচন বর্জন করেছেন। দেশের ৪৮ জেলার ৯৫ উপজেলার ৭০৮ ইউপিতে ভোটগ্রহণ করা হয়। এর মধ্যে ৪০ ইউপিতে ইভিএমে ভোটগ্রহণ করা হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051