কুমিল্লায় একটি ভোটকেন্দ্র দখলের চেষ্টায় ১৫টি ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার পাচথুবী ইউনিয়নের শালধর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় পুলিশের সঙ্গে বহিরাগতদের ধাওয়া-পাল্টাধাওয়ায় একজন আহত হয়েছেন।
ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রাশেদুল হক খান বলেন, সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ করে বহিরাগতরা কেন্দ্রে প্রবেশ করেন। তারা বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কেন্দ্র দখলের চেষ্টা করেন। পুলিশ নিবৃত্ত করতে চাইলে তারা আরও উত্তেজিত হয়ে ওঠে। আধাঘণ্টা বন্ধ থাকার পর ভোট পুনরায় শুরু করেছি।
কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সোহান সরকার জানান, খবর পেয়ে কেন্দ্রে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051