1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

‘ভোজ্যতেলের দাম আরও কমবে’

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২ ৯:৫৩ pm

আগামী দুই মাসের মধ্যে দেশের বাজারে ভোজ্যতেলের দাম আরও কমবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। শুক্রবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোক্তা ও জেলা দ্রব্যমূল্য মনিটরিং কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম হ্রাস পেয়েছে। কিন্তু আমাদের সেই দামে কয়েকটি দেশের সঙ্গে চুক্তি করা, এলসি খোলা এসব কারণে কম দাম কার্যকর হতে দুই মাস সময় লাগবে। তবে অন্যান্য আমদানি নির্ভর পণ্যের দাম আরও বাড়তে পারে। সেক্ষেত্রে আমদানি নির্ভর পণ্যের ব্যবহার কমাতে সাধারণ মানুষকে পরামর্শ প্রদান করেন তিনি।

রাজবাড়ীতে প্রচুর পরিমাণে পাট ও পেঁয়াজের আবাদ হয়। কৃষিপণ্যের উৎপাদন ও বিপণন বৃদ্ধির পরামর্শ প্রদান করেন তিনি। কৃষকরা মৌসুমের সময় যেন পেঁয়াজের দাম পায় সেজন্য মৌসুমের সময় পেঁয়াজ আমদানি বন্ধ রাখা হয়। নিজস্ব পদ্ধতিতে মৌসুমের সময় পেঁয়াজ সংরক্ষণের পরামর্শ প্রদান করেন তিনি।

রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুবর্ণা রাণী সাহা, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, রাজবাড়ী চেম্বারের সহ-সভাপতি জাকির হোসেনসহ জেলার ব্যবসায়ী, কৃষকদের প্রতিনিধিসহ দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ